Web Analytics

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সামাজিক মাধ্যম এক্সে সেন্ট্রাল কমান্ড একটি ছবি প্রকাশ করেছে, যেখানে নিমিটজ শ্রেণির এই সুপারক্যারিয়ারকে ভারত মহাসাগরে চলাচল করতে দেখা যায়।

এখনও স্পষ্ট নয়, রণতরিটি এই অঞ্চলে আগে থেকে অবস্থান করা জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে, নাকি কোনো একটি জাহাজের পরিবর্তে যাচ্ছে। সেন্টকম জানিয়েছে, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লোহিতসাগরে মার্কিন পঞ্চম নৌবহরের সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে সহায়তা অব্যাহত রেখেছে।

এই পদক্ষেপ মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যে উপস্থিতি অব্যাহত রাখার ইঙ্গিত দেয়, যদিও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের মিশন বা অবস্থানকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।