Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো মোট ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ডাক ভোট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে, যার মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাকঘর বা ডাক বাক্সে জমা দিয়েছেন, আর বিডি পোস্ট ১,৮৫৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধিত ভোটারদের কাছেও ডাক ভোট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টা পর্যন্ত ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন, ৪৩ হাজার ৩১৯ জন ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন তাদের ব্যালট ডাকঘর বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।