Web Analytics

রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ বিষয়ে সার্কুলার জারি করা হয়। সুবিধার আওতায় রয়েছে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।

আমদানিকারকেরা সরবরাহকারীর ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট এবং ক্রেতার ঋণ বা বায়ার্স ক্রেডিট—যেকোনো ব্যবস্থার অধীনে এ সুবিধা নিতে পারবেন। ফলে দেশে পণ্য পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো আমদানি মূল্য পরিশোধ করতে হবে না। নির্ধারিত মেয়াদ শেষে অথবা বিলম্বে মূল্য পরিশোধের সুযোগ থাকবে।

এই ব্যবস্থায় আমদানিকারকেরা পণ্য বিক্রির অর্থ ব্যবহার করে ব্যাংকের দায় মেটানোর সুযোগ পাবেন। এর আগে ৮ নভেম্বর রমজানকে সামনে রেখে এসব পণ্যের ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে বলা হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।