Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। রোববার বিকেলে বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করা হচ্ছিল। কারকান রানা আরও অনেকের নামে একাধিক আইডি ও পেজ তৈরি করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

অভিযোগ পাওয়ার পর ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। অভিযানের সময় কারকান রানার কাছ থেকে একটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন আদালতে করেছে পুলিশ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।