Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তার কঠোর জবাব দেওয়া হবে। শনিবার দুপুর ২টা ৭ মিনিটে নীলফামারীতে নির্বাচনি জনসভায় তিনি বলেন, একটি দল পরাজয়ের আশঙ্কায় ষড়যন্ত্র শুরু করেছে এবং আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের।

সভায় তিনি নীলফামারীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, জেলার ইপিজেড আরও বড় করা হবে, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং নীলফামারীকে শিল্পাঞ্চলে রূপান্তর করা হবে। তিনি আরও জানান, ক্ষমতায় গেলে তিস্তা ব্যারাজ নির্মাণের মহাপরিকল্পনা হাতে নেওয়া হবে এবং নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে বলেন, এসব কার্ডের মাধ্যমে কৃষকেরা সহজে ঋণ, সার ও কীটনাশক পাবেন। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে এবং নিবন্ধিত এনজিও থেকে নেওয়া ঋণ সরকার পরিশোধ করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।