Web Analytics

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় দুই গেটম্যান মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানদের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই স্থানে নতুন গেটম্যান নিয়োগ দেওয়া হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে—একটি বিভাগীয় ও অপরটি আঞ্চলিক। পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।