Web Analytics

দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন। ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম তাকে এই সম্মাননা দেয়। ব্যবসা ও করপোরেট নেতৃত্বে অসামান্য অবদান এবং উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তিনি পুরস্কারটি লাভ করেন।

এই সম্মাননা নাসিরের দীর্ঘ কর্মজীবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের বিকাশে তাঁর ভূমিকার স্বীকৃতি। তাঁর নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন দেশজুড়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে। প্রতিষ্ঠানটি ভোক্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও সরবরাহকারীদের মধ্যে সংযোগ তৈরিতেও কাজ করছে।

প্রতিক্রিয়ায় নাসির বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, বিচারকমণ্ডলী ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি স্বপ্ন পরিবারের সদস্য, শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার ও ক্রেতাদের অবদানের কথা উল্লেখ করেন। তাঁর মতে, স্বপ্নের লক্ষ্য বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ার পাশাপাশি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখা; এ জন্য প্রান্তিক জনগোষ্ঠীর সুযোগ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।