Web Analytics

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে আজ রাতে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে রওনা হবে। আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।

প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিবের দায়িত্ব পালন করবেন। সম্মেলনে পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে কমনওয়েলথের নেতৃত্ব বিষয়ক আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ হবে।

কনফারেন্সে ডেপুটি স্পিকার পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের প্রিমিয়ার এলান উইন্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে। গণতন্ত্র চর্চা সুসংহত করার অভিন্ন লক্ষ্য নিয়ে সিপিসি নেতৃবৃন্দের সঙ্গে একটি সংসদীয় কর্মশালায় অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলন শেষে প্রতিনিধিদলটি ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।