Web Analytics

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের দেওয়া জবাব প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে তেহরান এই জবাব পাঠায়। কোনো বিস্তারিত না জানিয়ে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়েছেন এবং সেটি তাঁর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, তেহরানের জবাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে, বিশেষ করে লেবাননের পরিস্থিতি ও হরমুজ প্রণালির জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কখন বা কীভাবে পুনরায় খুলে দেওয়া হবে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল লড়াই বন্ধের পর পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে আলোচনা শুরু করা।

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তেহরানের প্রস্তাবে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর হামলা না চালানোর নিশ্চয়তা এবং তেল বিক্রিসহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি অন্তর্ভুক্ত ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।