Web Analytics

বাব আল-মান্দাব প্রণালির দ্রুত অবনতিশীল পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নিউইয়র্ক সময় বিকেলে জরুরি বৈঠকে বসার কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। হুথিদের প্রণালিটি নিয়ন্ত্রণে দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে ফ্রান্স এ বৈঠকের আহ্বান জানিয়েছে। রয়টার্স ফরাসি দুই কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইয়েমেন ও জিবুতির মাঝখানে অবস্থিত প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত বাব আল-মান্দাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। চলতি মাসে পুনরায় সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এ প্রণালি দিয়ে চলাচল করত।

সাম্প্রতিক দিনগুলোতে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশ দখলে নিয়েছে। তাদের নিয়ন্ত্রণে গেছে বাব আল-মান্দাব প্রণালিতে অবস্থিত মায়ুন, বা পেরিম, দ্বীপও। ফরাসি কূটনীতিকদের ভাষ্য অনুযায়ী, প্রণালির পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।