Web Analytics

মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফকিরহাট এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে, তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান মেলেনি।

নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ট্রলারটি বুধবার ১৪ জন জেলে নিয়ে মাছ ধরতে সাগরে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হলে ফেরার পথে ট্রলারটি উল্টে ডুবে যায়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলীর এবং একজন সাতক্ষীরার বাসিন্দা। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত ১০টার দিকে ‘সেলিম মাঝি’ ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় ১৪ জনকে অক্ষত উদ্ধার করা হয়। উত্তাল সাগরের কারণে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ইউএনও জানান, কোনো প্রাণহানি হয়নি এবং উদ্ধার জেলেদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।