Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধ বন্ধ করতে ইরানকেই এগিয়ে এসে তাকে রাজি করাতে হবে। বৃহস্পতিবার তিনি বলেন, এখন বিষয়টি ইরানের নেতাদের ওপর নির্ভর করছে এবং তিনি কোনো চুক্তিতে আসতে আগ্রহী নন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের আলোচনার সদিচ্ছা নিয়ে শাসকগোষ্ঠী সন্দিহান।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবরের সমালোচনা করেন, যেখানে বলা হয়েছিল তিনি কূটনৈতিক সমাধানে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় ফেরার চেষ্টা করছে ইরানই। ট্রাম্প বলেন, সঠিক চুক্তি করা সম্ভব কি না, তা ইরানের ওপর নির্ভর করছে। তিনি ইরানের নেতাদের দক্ষ আলোচক হলেও দুর্বল যোদ্ধা বলে মন্তব্য করেন এবং যুদ্ধ বন্ধে আলোচনায় আসার দায়িত্ব ইরানেরই বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরান আলোচনায় আসবে কি না তা দেখা যাক, এর মধ্যে যুক্তরাষ্ট্র বাধাহীনভাবে হামলা চালিয়ে যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।