Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনৈতিক গণরুম-গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর সংঘটিত শারীরিক ও মানসিক নিপীড়নের স্মৃতি সংরক্ষণে ‘আর্তনাদ—নীরব ক্রন্দন’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে ডাকসু। বুধবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এটি উদ্বোধন করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীর দিন তাঁর বাবা মো. বরকত উল্লাহকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

স্মৃতিস্তম্ভটিকে রাজনৈতিক নিয়ন্ত্রণ, ভয়ভীতি, শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে স্মরণ ও প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বরকত উল্লাহ বলেন, মত প্রকাশের কারণে তাঁর ছেলে নির্মমভাবে নিহত হওয়ায় একজন বাবা হিসেবে সেই কষ্ট ভুলতে পারবেন না। সাদিক কায়েম বলেন, এই অপসংস্কৃতিতে বহু শিক্ষার্থী নির্যাতিত, অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

ডাকসুর জিএস এস এম ফরহাদ ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এজিএস মহিউদ্দিন খান নামকরণ করেন। স্থপতি নাজমুল ও তাঁর দল নকশা করেন। কালো ত্রিভুজাকার কাঠামো, সাদা হাত এবং খোদাই করা খণ্ডিত শব্দের মাধ্যমে আবদ্ধতা, ভয়, প্রতিরোধ, মুক্তির আকুতি ও নিপীড়নমূলক কথোপকথনের পরিবেশ প্রতীকায়িত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।