Web Analytics

ইরান জানিয়েছে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান লেবানন সংঘাত যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, লেবাননে জায়নিস্ট শাসনব্যবস্থা তাদের অঙ্গীকার লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং আজকের আলোচনায় এ বিষয়টি প্রধান গুরুত্ব পাবে বলে তিনি উল্লেখ করেন। খবর আলজাজিরার।

বাঘাই আরও জানান, বৈঠকে ইরানের জব্দ বা সীমাবদ্ধ করা সম্পদ উন্মুক্ত করা এবং দেশটির তেল বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স ইস্যুর বিষয়েও আলোচনা হবে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

এই বৈঠককে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণ ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।