Web Analytics

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পার হওয়া অপরিশোধিত তেলবাহী জাহাজগুলো তাদের নির্ধারিত রুট অনুসরণ করেছে এবং ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখেনি। দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, ভিয়েতনামগামী মাল্টার পতাকাবাহী ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’ নামের বিশাল ট্যাঙ্কারটি ইরানের নির্দেশিত পথেই নিরাপদে প্রণালি অতিক্রম করেছে। জাহাজটিতে ইরাকি অপরিশোধিত তেল বহন করা হচ্ছে।

এর আগে রয়টার্স জানিয়েছিল, তিনটি জাহাজ সম্ভাব্য হামলা এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ রেখে প্রণালি পার হয়েছে। তবে তাসনিমের দাবি, সংশ্লিষ্ট জাহাজটি ইরানের রুট মেনে চলেছে। বসরা থেকে ১৭ এপ্রিল তেল লোড করার পর জাহাজটি দুবার ব্যর্থ হয়ে অবশেষে রোববার সফলভাবে হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরের দিকে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রুট নিয়ে পরস্পরবিরোধী তথ্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে, আর বিশ্লেষকদের মতে ইরান এই তথ্যের মাধ্যমে প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি সক্ষমতা প্রদর্শন করতে চায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।