Web Analytics

বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা দুই এতিম শিশু রায়হান ও রোহানের খবর গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নজরে আসে। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশু দুটির খোঁজখবর নেওয়া ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

তার নির্দেশে শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশু দুটির বাড়িতে যায়। সংগঠনের উপদেষ্টা আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রতিনিধি দলটি শিশু দুটির খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের জন্য সহায়তার উদ্যোগ নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এককালীন শিক্ষা অনুদান ও মাসিক বৃত্তির ঘোষণা দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।