Web Analytics

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধের মধ্যেও সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহন হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, উপসাগর থেকে এই তেল পরিবহনে সেন্টকমের বাহিনী সহায়তা করেছে।

কুপার জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটিতে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য মার্কিন বাহিনী সমন্বিত নিরাপত্তা সহায়তা দিয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালির প্রধান জাহাজ চলাচলপথগুলো মাইনমুক্ত করা হয়েছে। এরপর এই জলপথ দিয়ে হাজার হাজার জাহাজ চলাচল করেছে বলে তিনি দাবি করেন।

একই সময়ে ইরান থেকে এক ব্যারেলও তেল রপ্তানি হয়নি বলে দাবি করেন কুপার। এর জন্য তিনি যুক্তরাষ্ট্রের ভাষায় ‘লোহাবদ্ধ অবরোধ’কে দায়ী করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে প্রণালি দিয়ে অপরিশোধিত তেল, বিভিন্ন পণ্য ও এলএনজি পরিবহনের পরিমাণ আগের ছয় মাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ছিল। জাহাজ চলাচল বাড়াতে যুক্তরাষ্ট্র জিসিসিভুক্ত দেশ, বিমা প্রতিষ্ঠান ও শিপিং কোম্পানির সঙ্গে কাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।