Web Analytics

সিরিয়ার দামেস্ক সেন্ট্রাল প্রিজনের সাবেক প্রধান সামির উসমান আলশেখকে নির্যাতন ও অভিবাসন জালিয়াতির মামলায় ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানায়। ৭৪ বছর বয়সী আলশেখ ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্থানীয়ভাবে আদরা কারাগার নামে পরিচিত এই কারাগারের প্রধান ছিলেন।

বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, কারাগারটির ‘শাস্তি শাখায়’ বন্দিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হতো। চলতি বছরের মার্চে একটি জুরি তাঁকে নির্যাতনের ষড়যন্ত্রের এক অভিযোগ, নির্যাতনের তিন অভিযোগ, ভিসা জালিয়াতির এক অভিযোগ এবং নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়ায় জালিয়াতির চেষ্টার এক অভিযোগে দোষী সাব্যস্ত করে। বিচারকালে তিন সাবেক বন্দি তাঁদের ওপর আলশেখের নির্যাতন এবং অন্য বন্দিদের ওপর নির্যাতনের বিষয়ে সাক্ষ্য দেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নিজের অতীত গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগেও আলশেখ দোষী সাব্যস্ত হন। সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা বলেন, এই সাজা নির্যাতনের শিকার ব্যক্তিদের সাহসের প্রতিফলন। তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীরা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে নিরাপদে থাকতে পারবে না এবং তাদের গুরুতর অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।