Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কেনার জন্য চুক্তি করেছে। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তিটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে এনডিটিভি জানিয়েছে।

ট্রাম্প ২০২৫ সালের মার্চ মাসে ভারতসহ ভেনেজুয়েলার তেল কেনা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এবং রাশিয়ান তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক দেন। তিনি আরও দাবি করেন, ৩ জানুয়ারি মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের পর যুক্তরাষ্ট্র দেশটির তেলের নিয়ন্ত্রণ নিয়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকার যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুজিয়ানা ও মিসিসিপির পরিশোধনাগারে পাঠানো হয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

মাদুরোকে অপহরণের পর চীনে ভেনেজুয়েলার তেল রপ্তানি শূন্যে নেমে আসে, আর যুক্তরাষ্ট্রে দৈনিক প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল তেল পাঠানো শুরু হয়, যা আগের মাসের তুলনায় দ্বিগুণ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।