Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মন্তব্যের জবাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া ব্রিটেনের জাতীয় স্বার্থের পরিপন্থী। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নেওয়া জরুরি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সামরিক পদক্ষেপে অংশ নেওয়ার আগে সতর্ক থাকা উচিত।

সম্প্রতি টনি ব্লেয়ার বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেনের প্রথম দিন থেকেই সমর্থন দেওয়া উচিত ছিল। কুপার এই বক্তব্যের সঙ্গে একমত নন বলে জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সব সময় সমর্থন করা বা কখনোই না করা—দুটি অবস্থানই ব্রিটেনের স্বার্থ রক্ষা করে না। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমান লেবার সরকার ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রাচ্য সংকটে আরও স্বাধীন ও সতর্ক অবস্থান বজায় রাখার চেষ্টা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।