Web Analytics

রোববার ভোরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালায় পাকিস্তান, যাতে প্রায় ১৭ জন নিহত হয়। সীমান্তবর্তী এলাকায় এই হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠক করেন এবং পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করেন। আফগান সরকার এক বিবৃতিতে জানায়, পাকিস্তান আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং কাবুলের জবাব দেওয়ার অধিকার রয়েছে, যদিও প্রতিশোধমূলক হামলার সময় নির্ধারণ করবেন তালেবান নেতারা।

দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, আফগান সরকার মনে করছে পাকিস্তান নতুন হামলা চালিয়ে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে এবং তারা সৌদি আরব, কাতার ও তুরস্ককে বিষয়টি জানিয়েছে। পাকিস্তান দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানায় সূক্ষ্ম হামলা চালানো হয়েছে। তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে জানান, পাকিস্তানের বিমানবাহিনী বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে, যাতে ডজনখানেক মানুষ নিহত হয়েছে।

গত বছর দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর মধ্যস্থতাকারীদের সহায়তায় যুদ্ধবিরতি হয়েছিল। সম্প্রতি পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় দেশটি আফগানিস্তানকে দায়ী করে নতুন হামলা চালিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।