Web Analytics

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে রেজাউল হোসেন ও মহাসচিব হিসেবে ইয়ারুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংগঠনটির চতুর্থ জাতীয় কাউন্সিলে এই ঘোষণা দেওয়া হয়। ভাইস-চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব পদে মিজানুর রহমান, জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন নির্বাচিত হন। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সভায় কাজী রেজাউল হোসেন বলেন, সরকারের ঋণের বোঝা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি অভিযোগ করেন, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে গঠিত ঐকমত্য কমিশনে বাংলাদেশ কংগ্রেসকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া তিনি খাল খনন প্রকল্পে অর্থ লুটপাটের আশঙ্কা প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানান।

নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার অঙ্গীকার করেন। কাউন্সিলে জাগপা, বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশ লেবার পার্টির নেতারাও উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।