Web Analytics

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই ইউনিট মিলিয়ে রেকর্ড সর্বোচ্চ ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার, ৩ অক্টোবর বিকেলে অর্জিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি দ্বিতীয় ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ছিল। ত্রুটি মেরামতের পর এখন দুই ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে পূর্ণোদ্যমে বিদ্যুৎ উৎপাদন চলছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণপ্রক্রিয়া শুরু হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বিপিডিবি ও ভারতের এনটিপিসির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয় এবং বাস্তবায়নে গঠিত হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে ১,০৩৪ একর জমিতে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট নির্মিত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।