Web Analytics

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু ইতিহাসের ভুল পক্ষে অবস্থান করছেন। মঙ্গলবার আল-আরাবিয়া ইংলিশকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ওলমার্টের মতে, এ ব্যবস্থাই ইসরাইলের জন্য সর্বোত্তম সমাধান।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ওলমার্ট সতর্ক করেন। তিনি বলেন, ইসরাইলের নেতৃত্ব, সেনাবাহিনী ও পুলিশের কমান্ডাররা যদি সেখানে ইহুদি সন্ত্রাস দমনে পদক্ষেপ না নেন, তাহলে সংঘটিত অপরাধের জন্য তাদের আইনি দায়ের মুখোমুখি হতে হতে পারে। এ জবাবদিহি আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত গড়াতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ওলমার্ট ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে নেতানিয়াহুর দাবিও প্রত্যাখ্যান করেন। তার ভাষ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেও দেশটির হাতে কোনো পারমাণবিক বোমা ছিল না। তাই ধ্বংস করার মতো কোনো বোমাও ছিল না বলে তিনি দাবি করেন। দ্য জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।