Web Analytics

জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় কুমিল্লার চৌদ্দগ্রামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান।

জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রোটা. সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি বেলাল উদ্দিন মজুমদার। আলোচনা সভায় বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির কাজী শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম রকি এবং সাবেক সভাপতি আবদুল মমিন ভেন্ডারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাছুম, কয়েকটি ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং ব্যাংকার মহিউদ্দিন সপুও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।