Web Analytics

আফগানিস্তানের তালেবানের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তালেবানের আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে তারা সমর্থন করে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ইমেল বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন কূটনীতিক অ্যালিসন হুকার এক্সে জানান, তিনি পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় ওয়াশিংটন সমবেদনাও জানিয়েছে।

এদিকে, ইরান দুই প্রতিবেশী দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান ও আফগানিস্তানকে একে অপরের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। পাশাপাশি এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করা হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।

ওয়াশিংটন ও তেহরানের এই বিবৃতিগুলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বাড়তে থাকা সংঘাত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের ইঙ্গিত দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।