Web Analytics

দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ সপ্তাহব্যাপী দেশব্যাপী অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, চিংড়ির রেণু ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে ১২৫ জনকে আটক করা হয়েছে বলে নৌ পুলিশের পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা ইসলাম জানিয়েছেন।

গত সাত দিনে পরিচালিত অভিযানে ৩ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৯২০ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯৩৮ কেজি মাছ, ৭৪ লাখ ৯ হাজার পিস চিংড়ির রেণু, ৫ হাজার ৩০০ পিস বাগদা রেণু পোনা এবং ১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ২৫১টি ঝোপঝাড় ধ্বংস করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় ৪১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়।

অভিযানে মৎস্য আইন, বেপরোয়া গতি, বালুমহাল, নদী দূষণ, চোরাইমাল, ডাকাতি ও হত্যাসংক্রান্ত ৪৩টি মামলা করা হয়। অভিযানের সময় দুইটি মরদেহ উদ্ধার করা হয়। জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে, চিংড়ির রেণু পানিতে অবমুক্ত এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।