Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদ্যুৎ-স্বনির্ভর ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা, জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ জাতীয় অগ্রাধিকার। এতে সৌরবিদ্যুৎকে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবে একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ভবনের ছাদ ব্যবহার করে ‘ঢাকা ইউনিভার্সিটি রুফটপ সোলার অ্যান্ড গ্রিন এনার্জি প্রজেক্ট’ গ্রহণের কথা বলা হয়। প্রকল্পের মাধ্যমে আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে। পরে উদ্বৃত্ত বিদ্যুৎ প্রযোজ্য নেট মিটারিং বা গ্রিড সংযুক্ত ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহের প্রস্তাবও দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।