Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে সাত পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ আটক করেছে মতিহার থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয় এবং তাকে মতিহার থানায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম কবির।

শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, তিনি সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জেনেছেন। ছাত্রদল মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, মাদক হাসিবের নিজের কাছে ছিল নাকি তার বন্ধুদের কাছে ছিল, তা এখনো নিশ্চিত নন। এমন কিছু প্রমাণিত হলে সংগঠন যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বাংলাদেশের আইনে মাদক গ্রহণ, ক্রয় ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। মাদকসহ ধরা পড়ায় প্রচলিত আইন অনুযায়ী হাসিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশের ওসি বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।