Web Analytics

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা থেকে পাঠানো অনুরোধটি তারা পরীক্ষা করে দেখছে। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনুরোধটি বর্তমানে বিচার বিভাগীয় ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা চলবে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় গণআন্দোলনের মুখে দেশ ছাড়ার পর থেকে নয়াদিল্লিতে অবস্থান করছেন।

এর আগে ৮ এপ্রিল ভারতের সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে, তবে কৌশলগত কারণে আলোচনার সব তথ্য প্রকাশ করা হয়নি।

রণধীর জয়সওয়াল বলেন, উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এবং অংশীদারত্ব গভীর করার প্রস্তাবগুলো পর্যালোচনায় একমত হয়েছে। শিগগিরই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।