Web Analytics

মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা এবং তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনে চার দফা দাবি জানিয়েছেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অপপ্রচার ও উসকানি বন্ধ এবং একপক্ষীয় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি তোলেন। ‘তাবলিগ জামাত বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও সুশীল সমাজ’-এর ব্যানারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে বলা হয়, তাবলিগ জামাতের মূলধারা প্রায় ৬০ বছর ধরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজন করে আসছে। তবে গত ছয়-সাত বছর ধরে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য, উসকানি ও বিতর্ক বেড়েছে। এতে বিশ্ব ইজতেমার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

সাদপন্থিরা সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানের ন্যায্য বণ্টনের দাবিও জানান। মুফতি শফিউল্লাহ মাক্কী অভিযোগ করেন, সাদপন্থিরা ইজতেমা আয়োজনের উদ্যোগ নিলে প্রতিপক্ষ বাধা দেয় এবং প্রকাশ্যে হুমকি দেয়। সাবেক বিএডিসি কর্মকর্তা রেজাউল করিম অভিযোগ করেন, হেফাজতে ইসলামের একটি অংশ ও রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরা বিরোধ উসকে দেওয়ার সঙ্গে যুক্ত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।