Web Analytics

বাংলাদেশে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজুর বলেছেন, জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করলে বাংলাদেশিদের জন্য জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের প্রতিষ্ঠান এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কারাসাওয়া শিনজুর বাংলাদেশিদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এ ধরনের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াবে, ভবিষ্যৎ উন্নতিতে সহায়তা করবে এবং জাপানে যাওয়ার প্রস্তুতি নিতে সাহায্য করবে। একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশের জনশক্তি জাপানে পাঠানো সম্ভব হবে। তিনি জাপানে যেতে ভাষা ও টেকনিক্যাল বিষয়ে কাজ করার ওপর জোর দেন।

আব্দুস সোবহান বলেন, জাপানের নতুন সরকার কারিগরি বিষয়কে গুরুত্ব দিচ্ছে এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর ঘোষণা দিয়েছে। একাডেমিটি সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর লক্ষ্য তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করা, আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা এবং জাপানের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দেওয়া।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।