Web Analytics

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের ১০ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে জরুরি সভায় সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত-ই-খুদার স্বাক্ষরে অধ্যক্ষদের কাছে নোটিশ পাঠানো হয়। এতে বিধি মোতাবেক কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অধ্যক্ষদের গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতেও নির্দেশ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ই. হক কলেজ, সিটি মডেল কলেজ, এশিয়ান আইডিয়াল কলেজ, কবি জসীম উদ্দিন হাই স্কুল ও সূর্য তরুণ শিক্ষাঙ্গন। বোর্ড শিক্ষার মান, প্রশাসনিক কার্যক্রম ও একাডেমিক পরিবেশ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাইছে। তবে বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চূড়ান্ত কোনো শাস্তিমূলক সিদ্ধান্তের কথা বলা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।