ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বলেছেন, তার সবচেয়ে বড় পরিচয় তিনি গুম ফেরত একজন ভিকটিম। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে আন্তর্জাতিক নির্যাতন ভুক্তভোগী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন, এই পরিচয় নিয়েই কথা বলবেন, যেন ভবিষ্যৎ প্রজন্মকে এমন নির্মম ভাগ্যের মুখোমুখি হতে না হয়।
আলোচনায় ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বলেন, গুমের শিকার পরিবারের কষ্ট বছরের পর বছর ধরে চলছে, এখন দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, প্রিয়জন হারানোর শূন্যতা কোনো ক্ষতিপূরণে পূরণ করা সম্ভব নয়, তবে রাষ্ট্রের উচিত এসব পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দায়িত্ব নেওয়া। তিনি ‘জুলাই জাদুঘর’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদের নির্মমতা সম্পর্কে সচেতন করবে।
তিনি আরও জানান, ঢাকার বাইরে অনেক ভিকটিম পরিবার চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন এবং ঢাকায় এসে কথা বলার সামর্থ্যও নেই। এসব পরিবারকে এককালীন বা মাসিক আর্থিক সহায়তা দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।