Web Analytics

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা পর্যায়ক্রমে ৪১টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এ কাজে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান। সরকার প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা দ্রুত, সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে গুরুত্ব দিচ্ছে।

এ পর্যন্ত ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দূতাবাসে এনআইডির আবেদন নেওয়া হলেও কার্ড ইস্যু করে নির্বাচন কমিশন। যেসব বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু আছে, সেখানে অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ রয়েছে। আবেদন দূতাবাস গ্রহণ করলেও পাসপোর্ট ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যু হয়।

পাসপোর্ট দ্রুত সরবরাহে মিশনগুলো নিয়মিত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এবং প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলে জানানো হয়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্ট সমস্যা সমাধানে ঢাকা থেকে কারিগরি দল পাঠানো হবে। অনলাইন সত্যায়ন, ই-অ্যাপোস্টিল এবং প্রতিটি মিশনে অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থাও চালু রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।