ভারতের মুম্বাইয়ের দাদার এলাকায় বুধবার প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়ে অভিনেত্রী আয়েশা খানকে আটক করে পুলিশ। পরে থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এই আন্দোলনটি দেশজুড়ে প্রশ্নফাঁসের ঘটনায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে চলছে।
‘ধুরন্ধর’ সিনেমার এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জানান, তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থলের কাছে দাঁড়িয়ে ছিলেন, তবুও পুলিশ তাকে আটক করে। আয়েশার দাবি, তিনি কোনো স্লোগান দেননি বা বিক্ষোভ শুরু করেননি, বরং তার ভাই ও বন্ধুদের আটক করার পর তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। ভিডিওতে আরেক যুবক অভিযোগ করেন, তার গণিত পরীক্ষা থাকলেও কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে।
ঘটনাটি ভারতে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন ও পুলিশের আচরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।