Web Analytics

ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি তেল নিয়ে কারসাজির অভিযোগে মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনের মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা মনির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েবের অভিযোগ ওঠে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করা হয় এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে মামলা দায়ের করা হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, দলের কেউ পদ-পদবি ব্যবহার করে অবৈধ কাজে জড়ালে দল তার দায় নেবে না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।