Web Analytics

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, শক্তিশালী আইন প্রণয়নের বদলে বর্তমান সরকার অপরাধকে শক্তিশালী এবং বিচারব্যবস্থাকে দুর্বল করেছে। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার, মানবাধিকার এবং গুম-খুন বন্ধে জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনেই ল্যাপস করিয়ে বাতিল করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গুম বন্ধ ও মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে এসব অধ্যাদেশ জারি হয়েছিল। একই সঙ্গে আরও শক্তিশালী আইন প্রণয়নের কথাও বলা হয়েছিল।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল এসব উদ্যোগ অপরাধ দমন, বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় ভূমিকা রাখবে। বাংলাদেশে গুম চিরতরে বন্ধে অন্তর্বর্তী সময়ের অধ্যাদেশগুলো পুনর্বহালের দাবি জানান তিনি। কোনো বাহিনী যাতে কাউকে গুম বা হত্যা করতে না পারে, তা নিশ্চিত করা, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষা এবং জবাবদিহি প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। গণভোটে ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের পরও বিএনপি সরকার প্রথম দিনেই গণরায় অস্বীকার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।