Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, দেশটির শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েও ইরানের সামরিক শক্তি দুর্বল করা যাবে না। সোমবার ভোরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

খামেনি বলেন, ইরান আত্মত্যাগী যোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছে, যা সন্ত্রাস বা হামলার মাধ্যমে ভাঙা সম্ভব নয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে, যাতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরাইল খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকেও হত্যা করেছে। তবে এ বিষয়ে তেহরান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।