Web Analytics

ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজ ছাত্র সুমন শেখ (২৪) হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের বড় ভাই শামীম শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার দুপুরে আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় সুমন শেখকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা করা হয়। তিনি কাশিয়ানী এম এ খালেক কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে হোসাইন শেখের নেতৃত্বে হামলাকারীরা মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে মূল অভিযুক্ত যুবলীগ নেতা হোসাইন শেখসহ সহযোগীরা পলাতক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।