Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের নবীনরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে এবং শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে জাতির অগ্রগতি বিচার করা যায় না। সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যা একটি সম্পদ এবং তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই প্রকৃত জাতীয় উন্নয়ন সম্ভব। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে তিনি জানান, ২৪ ডিসেম্বরের মধ্যে নতুন বই বিতরণের পরিকল্পনা রয়েছে।

কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান তিনি। প্রথম ধাপে দেশে নয়টি পলিটেকনিক আধুনিকায়ন, ৫০৩ উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন এবং টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন পুনর্গঠনের পরিকল্পনার কথাও বলেন। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ভবিষ্যতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।