Web Analytics

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ট এ রেনশ ইসরাইল সফর শেষ করেছেন। সফরকালে তিনি ইসরাইলি নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের নৌবাহিনীর অংশীদারত্ব ও পারস্পরিক সমন্বয় জোরদার নিয়ে আলোচনা করেন। আলজাজিরার খবর অনুযায়ী, শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনী এক্সে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানায়।

ইসরাইলি নৌবাহিনীর প্রধান আইয়াল হারেলের আমন্ত্রণে রেনশ দেশটি সফর করেন। বৈঠকে বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানের সময় দুই নৌবাহিনীর কার্যক্রম, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

কর্মকর্তারা দুই নৌবহরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা করেন। মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর বাহরাইনে অবস্থিত এবং এটি পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশে মার্কিন নৌ কার্যক্রম পরিচালনা করে। সূত্রে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নৌবহরটি সরাসরি যুক্ত থাকায় এ আলোচনা আঞ্চলিক সামরিক সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।