Web Analytics

মাইক্রোসফটের ‘প্রজেক্ট সিলিকা’ প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ক্ষুদ্র কাচের টুকরোয় বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা সম্ভব। ‘নেচার’ জার্নালে প্রকাশিত “লেজার রাইটিং ইন গ্লাস ফর ডেন্স, ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট আর্কাইভাল ডেটা স্টোরেজ” শীর্ষক গবেষণায় বলা হয়েছে, বিশেষ এক লেজারের সাহায্যে কাচের ভেতরে ‘ভক্সেল’ নামের ত্রিমাত্রিক পিক্সেল তৈরি করে তথ্য সংরক্ষণ করা যায়। মাত্র ১২ বর্গ সেন্টিমিটার আয়তনের ও ২ মিলিমিটার পুরু কাচে ৪.৮৪ টেরাবাইট তথ্য রাখা সম্ভব, যা প্রায় ২০ লাখ বই বা ৫ হাজার ফোরকে মুভির সমান।

ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই কাচ ২৯০° সেলসিয়াস তাপমাত্রায়ও প্রায় ১০ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে এবং সাধারণ তাপমাত্রায় আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তবে এটি যান্ত্রিক চাপ বা রাসায়নিক ক্ষয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। গবেষক ফেং চেন ও বো উ বলেছেন, বৃহৎ পরিসরে এই সিলিকা প্রযুক্তি বাস্তবায়িত হলে তা জ্ঞান সংরক্ষণের ইতিহাসে এক মাইলফলক হয়ে উঠবে।

এই উদ্ভাবন মানব সভ্যতার জ্ঞান সংরক্ষণের পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।