Web Analytics

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্ণ হওয়ায় যুক্তরাষ্ট্র নিহতদের স্মরণ করছে। ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, বিমান চলাচল ও দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আসে। ১৯ দুর্বৃত্ত চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করেছিল। দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, একটি ওয়াশিংটনের পেন্টাগনে আঘাত করে; যাত্রীদের প্রতিরোধের পর চতুর্থটি পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলের কাছে বিধ্বস্ত হয়।

হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ শুরু করে, যা দ্রুত শেষ হওয়ার প্রত্যাশা থাকলেও দীর্ঘস্থায়ী হয়। বিমানবন্দরে যাত্রী ও ব্যাগ তল্লাশি কঠোর করা হয় এবং নিরাপত্তায় ফেডারেল সরকারের ভূমিকা বাড়ে। গঠিত হয় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। অভিবাসী ও শরণার্থীদের বিষয়ে কঠোর নীতি নিয়ে পরে বিতর্ক ও প্রতিবাদও দেখা যায়।

উদ্ধারকাজে অংশ নেওয়া অনেক অগ্নিনির্বাপক, পুলিশ ও জরুরি সেবাকর্মী এখনো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রামে ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ নিবন্ধিত। ২৫তম বার্ষিকীতে দেশজুড়ে স্মরণ কর্মসূচি নেওয়া হয়েছে; নিউইয়র্ক, পেন্টাগন ও পেনসিলভানিয়ার স্মৃতিসৌধে এখনো বিপুলসংখ্যক মানুষ যান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।