Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের আমলের চেয়েও দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় দলটির কর্মীপ্রত্যাশী তারবিয়াত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তাঁর অভিযোগ, দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে।

রেজাউল করীম বলেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তাঁর দল তা মেনে নিয়েছিল। তাঁর ভাষ্য, নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখছে না এবং সংসদে শরিয়াবিরোধী আইন অনুমোদন দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ধরনের আইন থেকে ফিরে না এলে ইসলামী আন্দোলন প্রতিবাদে নামতে বাধ্য হবে বলেও তিনি সতর্ক করেন।

জামায়াতে ইসলামী নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দলটির লোগো থেকে ‘আকিমুদ্দীন’ শব্দ সরানো হয়েছে এবং নির্বাচনী ইশতেহারে ইসলাম অনুযায়ী দেশ চালানোর কথা ছিল না। বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াতের লংমার্চ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ্ আখন্দ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।