৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া তার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৪৮ সালের ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর দেশটির শাসনব্যবস্থার পতন হয়নি এবং রাজনৈতিক ব্যবস্থা প্রায় একইভাবে টিকে আছে। তিন প্রজন্ম ধরে কিম পরিবারের হাতেই দেশটির ক্ষমতা রয়েছে—কিম ইল-সুং, কিম জং-ইল ও কিম জং-উন।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও প্রথম নেতা কিম ইল-সুং ১৯৪৮ সাল থেকে ১৯৯৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত দেশ শাসন করেন। তাঁর মৃত্যুর পর উত্তর কোরিয়ায় প্রথমবার পিতা থেকে পুত্রের হাতে ক্ষমতা যায় এবং কিম জং-ইল নেতৃত্ব গ্রহণ করেন। কিম জং-ইল ২০১১ সালের ডিসেম্বরে মারা গেলে তাঁর ছেলে কিম জং-উন ক্ষমতায় আসেন।
১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপ জাপানের অধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সাময়িকভাবে কোরিয়াকে দুই ভাগে বিভক্ত করে। পরে ১৯৪৮ সালে ওই দুই অংশে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।