Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। সফরকালে তিনি চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।

এ সফরে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই সফরের মাধ্যমে তথ্য, প্রযুক্তি ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।