Web Analytics

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করেন, যা ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে গৃহীত হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোক প্রস্তাবে বলা হয়, শেখ হামাদ ছিলেন সমকালীন বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে কাতার আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি ও কূটনীতিতে তাঁর অবদান কাতারকে বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দেয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয় এবং প্রবাসী কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রস্তাবে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানীর মানবিক ভূমিকার প্রশংসা করা হয় এবং প্রস্তাবের অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, ঢাকায় কাতার দূতাবাস ও কাতার সরকারের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।