Web Analytics

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলনসহ তিনজনকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে আট পিস বিদেশি মদ (বিয়ার) উদ্ধার করা হয়েছে। শনিবার বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দাম (৪৯) ও মো. মিরাজ (৪২)। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মধুসুদন দামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। দোলন ও দাম দুজনের বিরুদ্ধেই গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওসি মাসুম খান জানান, এটি বাগেরহাটে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ ছিল। শনিবার তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।