Web Analytics

দেশব্যাপী ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু মজুতদারদের কারসাজি ঠেকাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কঠোর অভিযান শুরু করেছে। গত দুদিনে রাজধানীর তেজগাঁও, হাজারীবাগ, মোহাম্মদপুর ও টঙ্গীসহ বিভিন্ন স্থানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার অবৈধ মজুত শনাক্ত, ৭১ হাজার টাকা জরিমানা এবং ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করা হয়।

এর আগে ৭ এপ্রিল পটুয়াখালী সদর এলাকায় র‍্যাব-৮ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করে। একই দিনে চট্টগ্রামে বিশেষ অভিযানে বড় ধরনের জালিয়াতি ও মজুতদারি ধরা পড়ে। মান নিয়ন্ত্রণ সনদ ছাড়া বোতলজাত ও ভুয়া লেবেল লাগানো ১,০৪২ লিটার তেল জব্দ করা হয়। নাসিরাবাদ ও কর্ণফুলী এলাকায় যথাক্রমে ৯,৬০০ ও ১২,০০০ লিটার অবৈধ মজুত উদ্ধার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানিয়েছে, অসাধু চক্রের কৃত্রিম সংকট সৃষ্টির প্রচেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।